উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ দুদিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামী ৭ই মার্চ আগরতলায় আসছেন। ৮ ই মার্চ আগরতলায় অ্যালবার্ট এক্কা ওয়্যার মেমোরিয়ালে বীর সোনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেবার পর আগরতলায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন উৎসবে যোগ দেবেন। ঐদিন দুপুরে উপরাষ্ট্রপতি আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্ব সহায়ক দলের স্টল পরিদর্শন করবেন। রবিবার দুপুরেই তিনি বিশেষ বিমানে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।