মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা নয়াদিল্লির গুরুগ্রামে অমানবিক নি*র্যাতনের শিকার রাজ্যের তরুনীর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। দিল্লির ত্রিপুরা ভবনের স্পেশাল চিফ রেসিডেন্ট কমিশনারকে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান নির্যাতিতা এই তরুনীর চিকিৎসার সমস্ত খরচ বহন করার কথা ত্রিপুরা সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে।