সর্বশেষ সংবাদ

কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত বিকল্প জাতীয় সড়কে ওভারলোড পাথরবাহী ডাম্পারের অবাধ চলাচলের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত বিকল্প জাতীয় সড়কে ওভারলোড পাথরবাহী ডাম্পারের অবাধ চলাচলের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত বিকল্প জাতীয় সড়কে ওভারলোড পাথরবাহী ডাম্পারের অবাধ চলাচলের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের পর দিন অতিরিক্ত বোঝাই ডাম্পারের চাপে এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা, কোথাও কোথাও গভীর গর্তে পরিণত হয়েছে। শুকনো মরশুমে সারাদিন ধরে রাস্তাজুড়ে উড়ছে ধুলোর চাদর, যার ফলে পথচারী ও যানচালকদের নাভিশ্বাস উঠছে। গত মাসে এই পরিস্থিতির প্রতিবাদে কদমতলা ট্রাফিক পয়েন্ট ও নতুনবাজার এলাকায় অটো চালকরা রাস্তা অবরোধ করে ওভারলোড ডাম্পার চলাচল বন্ধের দাবি তুলেছিলেন। সেসময় জেলা প্রশাসনের ডিসিএম ঘটনাস্থলে এসে দ্রুত নিষেধাজ্ঞা জারির আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় সোমবার রাত থেকেই ফের আন্দোলনে নামেন অটো চালকরা। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি ও পথ অবরোধ চলতে থাকায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী, অফিসযাত্রী ও স্কুল পড়ুয়ারা। পরে ডিসিএম অবরোধকারীদের আশ্বাস দেন—আপাতত একদিন এই সড়ক দিয়ে ওভারলোড ডাম্পার চলাচল বন্ধ থাকবে। এক দিনের মধ্যে প্রশাসনিকভাবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিসিএমের এই আশ্বাসের পর স্বাভাবিক হয় যান চলাচল।

পরবর্তী খবর