সর্বশেষ সংবাদ

পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সারা রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি সিলিন্ডার, অন্যান্য পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং মূল্য যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অত্যাবশকীয় সামগ্রীর কালবাজারী প্রতিরোধে রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকারিকদের তিনি নির্দেশ দেন। পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কালোবাজারীর মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে সে ব্যাপারে দপ্তর নজর রাখছে বলে জানান তিনি।

পরবর্তী খবর