জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। মন্ত্রী বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য পাহাড় ও সমতল—উভয় অঞ্চলে সমানভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। শিক্ষাক্ষেত্রে কোনও বৈষম্য না রেখে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকার বদ্ধপরিকর। প্রায় ৯ কোটি টাকা ব্যয় নির্মিত হতে চলা এই নতুন দ্বিতল ভবন সম্পূর্ণ হলে ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক শ্রেণীকক্ষ, উন্নত পাঠদানের পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।