সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া দক্ষিণ জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রানাঘাটে অনুষ্ঠিত হলো স্বাবলম্বী মহিলা সম্মেলন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া দক্ষিণ জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রানাঘাটে অনুষ্ঠিত হলো স্বাবলম্বী মহিলা সম্মেলন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া দক্ষিণ জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রানাঘাটে অনুষ্ঠিত হলো স্বাবলম্বী মহিলা সম্মেলন।  উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং পশ্চিমবঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব। কল্যাণী সাহা রায় বলেন পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও সম্মানের অভাব রয়েছে। ডাক্তারি কলেজের ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক কেউই নিরাপদ নয়। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হলেও তিনি নারীদের জন্য সঠিক দিশা দেখাতে ব্যর্থ। তাই এবার পরিবর্তন আসবেই এবং বিজেপি ক্ষমতায় এলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং রাজনৈতিকভাবে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরবর্তী খবর