সর্বশেষ সংবাদ
বামপন্থী ১০ টি ট্রেড ইউনিয়ন আগামীকাল কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য সর্বভারতীয় বনধর ডাক দিয়েছে।

বামপন্থী ১০ টি ট্রেড ইউনিয়ন আগামীকাল কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য সর্বভারতীয় বনধর ডাক দিয়েছে।

বামপন্থী ১০ টি ট্রেড ইউনিয়ন আগামীকাল কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য সর্বভারতীয় বনধর ডাক দিয়েছে। রাজ্যেরও একটি কর্মচারি সংগঠন এই বনধকে সমর্থন জানিয়ে সরকারী কর্মচারিদের বনধে সামিল হতে আহ্বান জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এই বনধের তীব্র বিরোধীতা করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বনধ দেশের অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়াবে। সাধারণ মানুষ এই বনধকে প্রত্যাখান করবে বলে দাবী করেন তিনি। তাছাড়া সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, আগামীকাল রাজ্যে সব অফিস আদালত, সরকার অধিগৃহীত সংস্থায় স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকবে। সমস্ত সরকারি কর্মচারি, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মচারীগণ ঐদিন অন্যান্য দিনের মতোই তাদের দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অফিস, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মচারিদের উপস্থিতির হার জানানোর জন্য সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী খবর