খোয়াই জেলার আশারামবাড়ি রাজনগর কলা বাগান একলব্য আবাসিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হোস্টেল পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। হোস্টেলের ঘর, রান্নাঘর, পানীয় জল, শৌচাগার ও অন্যান্য পরিকাঠামো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় তিনি হোস্টেলে বসবাসরত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। এরপর হোস্টেল চত্বরে বৈঠক করেন মন্ত্রী। হোস্টেলে যে সমস্যাগুলি রয়েছে, সেগুলির সত্যতা তিনি সরাসরি যাচাই করেন এবং দ্রুত সমাধানের জন্য স্পষ্ট নির্দেশ দেন। কোন কোন ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার, কোথায় প্রশাসনিক তদারকি বাড়ানো প্রয়োজন—তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পরে তিনি যান ছাত্রী হোস্টেলে। সেখানে রাতের খাবারের সময় ছাত্রীদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খান মন্ত্রী বিকাশ দেববর্মা।