সর্বশেষ সংবাদ
২৩ জানুয়ারি বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা।

২৩ জানুয়ারি বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা।

২৩ জানুয়ারি বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি। সাজানো হচ্ছে পুজো মণ্ডপ, চলছে আলোকসজ্জার পরিকল্পনা, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতেও ব্যস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। এই উৎসবকে সামনে রেখে মূর্তিপাড়াতেও চরম ব্যস্ততার ছবি ধরা পড়ছে। কাঁচা মাটি, রং-তুলি আর নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে উঠছে বাগদেবীর প্রতিমা। মৃৎশিল্পীদের মতে, সামগ্রিকভাবে এ বছরের পুজোর বাজার আশানুরূপ নয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাড়ি ঘরে সরস্বতী পুজোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে বহু পরিবার ঘরোয়া ভাবে বাগদেবীর আরাধনা করত, সেখানে এখন সেই সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এর ফলে মূর্তি বিক্রির বাজারে কিছুটা মন্দার প্রভাব পড়েছে এবং লাভের সম্ভাবনাও কম বলে মনে করছেন শিল্পীরা। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। সরস্বতী পুজো মানেই ছাত্রসমাজের কাছে বিশেষ আনন্দের দিন, সেই আনন্দকে ঘিরেই এখন অপেক্ষার প্রহর গুনছে সবাই। উৎসবের উচ্ছ্বাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকবে— এমনটাই আশা করছেন মৃৎশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।

পরবর্তী খবর