সর্বশেষ সংবাদ
শান্তিরবাজার মহকুমায় আর আই ডি এফ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য দিয়ে গবিন বাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে।

শান্তিরবাজার মহকুমায় আর আই ডি এফ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য দিয়ে গবিন বাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে।

শান্তিরবাজার মহকুমায় আর আই ডি এফ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য দিয়ে গবিন বাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা আটটি পাড়ার জনজাতি অংশের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে। দক্ষিণ জেলায় এই প্রথম শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব ত্রিপুরা জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত ও প্রান্তিক জনবসতিগুলিকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই এই যোজনার মূল উদ্দেশ্য। এই বিষয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, "বিগত বামফ্রন্ট সরকারের সময় এই রাস্তাটির জন্য এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষ বহুবার অনুনয় বিনিময় করলেও কোনো পাত্তা দেয়নি বিগত সরকার। অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তা নির্মাণে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

পরবর্তী খবর