নতুনভাবে মিটার লাগিয়ে দিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। ঘটনা হেজামারা বৈদ্যুতিক উপ-বিভাগের অধীন সিমনার কাতলামারা এলাকায়। অভিযোগ গ্রাহকদের বাড়িতে এবং বিভিন্ন দোকান-পাটে বিদ্যুৎ রিডিং পরিমাপের পুরাতন মিটার সরিয়ে নিয়ে নতুনভাবে মিটার বসিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করে চলছেন স্থানীয় যুবক কমল দেব। সে এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের মিটার রিডিং সংগ্রহ কাজে যুক্ত রয়েছেন বলে দাবী লোকজনদের। কাতলামারা বাজারের ব্যাবসায়ী দীপঙ্কর সাহার কাছ থেকে পাঁচ হাজার ণিয়ে গেছে বলে অভিযোগ। কাতলামারা এলাকায় এরকম প্রতারণার শিকার হয়েছেন তালিকায় রয়েছে অনেকেই। এই বিষয়ে হেজামারা বৈদ্যুতিক উপ-বিভাগের ম্যানেজার পিন্টু দাস জানান মিটার লাগানোর নামে টাকা আদায় হচ্ছে এরকম কোন অভিযোগ আসেনি তাদের নিকট। যদি এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ দপ্তরে জমা হয় তাহলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।