তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১-এ কর্মরত একাংশ কর্মচারীর দায়িত্বজ্ঞানহীনতা, অনিয়ম ও শৃঙ্খলাহীন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। লাটে উঠেছে পরিষেবা প্রদান। কর্মচারীরা অফিস চলাকালীন সময়ে নিজের মোবাইল ও দামি ক্যামেরা নিয়ে ব্লগিংয়ে ব্যাস্ত থাকেন বলে অভিযোগ উঠেছে। তাছাড়া দীর্ঘদিন ধরে অফিসে অনিয়মিত উপস্থিতি, দায়িত্বে গাফিলতি ও অফিস কামাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার অফিসে গিয়ে এই অভিযোগের সত্যতাও মিলেছে। যেখানে কর্মচারীরা অফিসে ঠিকমতো হাজির হন না, সেখানে সময়মতো বিদ্যুৎ সংযোগ, মেরামত বা অভিযোগ নিষ্পত্তি কতটা সম্ভব—তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবী এই ব্যাপারে বিদ্যুৎমন্ত্রী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুক।