দিল্লিতে টিকেন্দ্রজিৎ মার্গে সম্প্রসারিত ত্রিপুরা ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই প্রকল্পের আওতায় ৬টি কক্ষ ও ২টি হল রুম নির্মিত হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.৯৫ কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য বিশিষ্টজন।