সোমবার আগরতলায় ৪৮তম ককবরক দিবস উদযাপন চলাকালীন, জনজাতি ছাত্রছাত্রীরা ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রতি*বাদে শামিল হয়। এদিন র্যা লি এগিয়ে চলার সময় জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ ও টিআইএসএফ-এর কর্মীরা মিছিলে যোগ দিয়ে রোমান লিপির স্বীকৃতির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে শুরু করে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা প্রতি*বাদকারীদের থামানোর চেষ্টা করলেও তারা মিছিল চালিয়ে যায়। পরে কংগ্রেস ভবনের কাছে পুলিশ বাহিনী বিক্ষো*ভকারীদের আ*টক করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়। প্রতি*বাদকারীরা জানান তাদের দাবি শুধু এই যে, রোমান লিপিকেও সরকারি স্বীকৃতি দিতে হবে। এদিকে, ককবরক ভাষা উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক রামপদ জামাতিয়া রোমান লিপির দাবিকে “বিদেশি চক্রান্ত” বলে অভিহিত করেন। তার দাবি, দীর্ঘদিনের এই লিপি বিতর্ক শীঘ্রই মিটে যাবে এবং খুব শিগগিরই ককবরক ভাষার জন্য একটি নতুন আদিবাসী লিপি প্রবর্তন করা হবে।