ত্রিপুরা নগরোন্নয়ন উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ টুডার গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আজ TIFT হল রুমে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন এবং নগর অবকাঠামো ও জনসেবাকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, পরিষ্কার–পরিচ্ছন্ন, স্মার্ট ও নাগরিকবান্ধব ত্রিপুরা গড়তে সরকারের প্রতিশ্রুতি অটুট। শহরোন্নয়ন, সৌন্দর্যায়ন, আধুনিক পরিষেবা বিস্তার, ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং জনস্বার্থমূলক বিভিন্ন প্রকল্পকে আরও গতিশীল করার দিকেও তিনি গুরুত্ব আরোপ করেন। সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিতে সরকার সর্বদা তৎপর ও সংকল্পবদ্ধ।