সর্বশেষ সংবাদ
আজ নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে ত্রিপুরা এনসিসি ফেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

আজ নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে ত্রিপুরা এনসিসি ফেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

আজ নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে ত্রিপুরা এনসিসি ফেস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযান এবং বিপর্যয় মোকাবিলায় এনসিসি-র ইতিবাচক ভূমিকার ওপরও আলোকপাত করে তিনি বলেন জীবন গঠনে শৃঙ্খলা অপরিহার্য। এনসিসি দেশাত্মবোধ ও শৃঙ্খলার পাঠ দেয়। তাই ছাত্র ছাত্রীদের আরো বেশি করে এনসিসিতে আসা উচিত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন বাহিনীর ক্যাডেটদের সার্টিফিকেট তুলে দেন। পরে অডিটোরিয়াম সংলগ্ন মাঠে এনসি সি ফেস্টের প্রদর্শনী পর্বের সূচনা করেন তিনি।

পরবর্তী খবর