মঙ্গলবার ভার্চুয়ালি কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে উত্তর–পূর্বাঞ্চল রাজ্যগুলোর পর্যটন উন্নয়নে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের চতুর্থ ও চূড়ান্ত বৈঠকে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, বৈঠকে উত্তর–পূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আঞ্চলিক পর্যটন সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন, আন্তঃরাজ্য সংযোগ বৃদ্ধি ও যৌথ প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।