সর্বশেষ সংবাদ
ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।

ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।

ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। আয়ুষ মন্ত্রক ত্রিপুরায় একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ১৪০ কোটি টাকা মঞ্জুর করেছে। সম্প্রতি এক উচ্চ-স্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নতুন দুটি কলেজ আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। রাজ্যে বিকল্প চিকিৎসা পদ্ধতির প্রসার এবং চিকিৎসা পরিষেবায় দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ। এদিকে মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহা এই আর্থিক অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে. পি. নাড্ডা এবং প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারের দাবি, এই প্রকল্প চালু হলে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

পরবর্তী খবর