অতি সম্প্রতি হায়দরাবাদের রাজভবনের উদ্যোগে আয়োজিত Telangana–North East Connect উৎসবের উদ্বোধনী⁴ অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি ঘোষণা করেন, হায়দরাবাদের ভারত ফিউচার সিটিতে বিনামূল্যে জমি বরাদ্দ করে দেশের প্রথম “North-East Connect Centre” নির্মাণ করা হবে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের জন্য আলাদা ভবন তৈরি করা হবে, যেখানে থাকবে হোস্টেল, সাংস্কৃতিক প্রদর্শনী কেন্দ্র ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা। এই প্রকল্পে ত্রিপুরাকেও বিশেষভাবে একটি “Tripura Bhawan” বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এই মঞ্চকে উত্তর-পূর্ব ও তেলেঙ্গানার মধ্যে ঐক্য, সংস্কৃতি ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটিকে ইতিমধ্যেই একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।