সর্বশেষ সংবাদ
দক্ষিণ ত্রিপুরায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে আজ বিলোনিয়া সার্কিট হাউজে সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ত্রিপুরায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে আজ বিলোনিয়া সার্কিট হাউজে সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ত্রিপুরায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে আজ বিলোনিয়া সার্কিট হাউজে সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, বিরোধী দলের বিধায়ক অশোক মিত্র, জেলাশাসক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিভিন্ন ব্লকের বিডিও ও সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বৈঠকে দক্ষিণ জেলায় বিশেষভাবে এমজিএনরেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন, যেখানে বর্তমানে প্রায় ৯১,৫১৫টি সক্রিয় জব কার্ড রয়েছে এবং ২৫,৫৬,৬৪৬ শ্রম দিবস সম্পন্ন হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিরোধী দলের বিধায়ক অশোক মিত্র সরকারের কাজের স্বচ্ছতা ও অগ্রগতিকে প্রশংসা করেন।

পরবর্তী খবর