আগরতলার বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ওয়ান নর্থ ইস্ট একতা র্যালি। উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এমএমহনলুমো কিকন, মনিপুরের নেতা আর কে মেগনসহ উত্তর–পূর্বাঞ্চলের কয়েকজন জনজাতি নেতা। প্রদ্যোত কিশোর দের্ববমণ বলেন, বর্তমানে জনজাতিদের আর্থিক অবস্থা সংকটময় হলেও লড়াই করার শক্তি ও সাহস তাঁদের রয়েছে। আজ জনজাতিদের হাতে টাকা নেই, কিন্তু আত্মবিশ্বাস আছে। নর্থ ইস্ট মঞ্চ আজ জনজাতিদের হাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। একদিন অবশ্যই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবির বাস্তবায়ন হবে বলে দাবী করেন তিনি। তার অভিযোগ, জাতীয় রাজনৈতিক দলগুলো জনজাতিদের যথাযথ মূল্য দেয় না। বহু আঞ্চলিক দল লোভ বা স্বার্থের বশে জাতীয় দলের সঙ্গে জোট বাঁধে, কিন্তু পরবর্তীতে সেই আঞ্চলিক দলগুলোকে রাজনৈতিকভাবে বিলীন করে দেওয়া হয়। তিনি বলেন, আইপিএফটির উচিত তিপরা মথার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা। বুবাগ্রার সঙ্গে শক্তি এক করলে তবেই জনজাতি স্বার্থ রক্ষা সম্ভব। একা লড়াই করলে শিব সেনা, অসম গণ পরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিভিন্ন রাজ্যের অন্যান্য আঞ্চলিক দলের মতো মুছে যেতে হবে, বলে দাবি করেন তিনি। তাই অধিকার আদায়ের লক্ষ্যে নর্থ ইস্ট মঞ্চের মাধ্যমে জনজাতিদের একত্রে আওয়াজ তুলতে হবে। কারণ, একতাই শক্তি।