ঊনকোটি জেলা হাসপাতালের সামনে নোংরা ড্রেনের জল, মল-মূত্র প্রতিদিনই রাস্তা দিয়ে গড়াচ্ছে। রোগী থেকে সাধারণ মানুষ—সবাইকে এই দূষিত জল মাড়িয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে। বহুবার অভিযোগ জানানো হলেও হাসপাতালের এমএস বা প্রশাসন কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের। ভগবাননগর পঞ্চায়েত সদস্য আকমদ আলির দাবি, ড্রেন সংস্কারের জন্য ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজের কোনো চিহ্ন নেই। ফলে প্রশ্ন উঠছে—এই বরাদ্দ কি মিথ্যা প্রচার, নাকি এর পেছনে রয়েছে দুর্নীতির গন্ধ? পরিস্থিতির চরম অবনতি হওয়ায় চন্ডীপুর যুব কংগ্রেস ও স্থানীয় কংগ্রেস কর্মীরা তাদের নিজ উদ্যোগে ড্রজার এনে নোংরা পরিষ্কার করেন। স্থানীয়দের দাবি, অতিসত্ত্বর স্থায়ী ড্রেন নির্মাণ করে রাস্তা পরিষ্কার ও নিরাপদ করা হোক।