বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলকে কেন্দ্র করে ধর্মনগর মহকুমার কালাছড়া অঞ্চলে সৃষ্টি হল বড়সড় উত্তেজনা। অভিযোগ, শুক্রবার একদল দুষ্কৃ*তী সিপিআই(এম) কালাছড়া অঞ্চল কমিটি অফিসে হাম*লা চালিয়ে ব্যাপক ভাঙ8চুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ক্ষো*ভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিপিআই (এম)-এর নেতা–কর্মী এবং বিভিন্ন গণসংগঠনের সদস্যরা ক্ষতি*গ্রস্ত পার্টি অফিসে ছুটে এসে বিক্ষোভে ফেটে পড়েন। পরে সেখান থেকেই বের হয় একটি বিশাল বিক্ষো*ভ মিছিল। মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় প্রমুখ।