জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজ আগরতলা উমাকান্ত একাডেমী স্কুলের সামনে থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বলেন জনজাতিদের নিয়ে চিন্তাধারার পরিবর্তন এনে অনগ্রসর জনজাতি জেলাগুলিকে সামনের সারিতে নিয়ে আসার যে প্রয়াস হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ধারা অব্যাহত রেখে ত্রিপুরা সরকারও জনজাতিদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছে। এদিনের শোভাযাত্রায় অংশ নেন জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়।