সর্বশেষ সংবাদ
রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি এই রোগ সম্পর্কে আরো বেশি শিক্ষিত করা প্রয়োজন।

রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি এই রোগ সম্পর্কে আরো বেশি শিক্ষিত করা প্রয়োজন।

রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি এই রোগ সম্পর্কে আরো বেশি শিক্ষিত করা প্রয়োজন। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ডায়াবেটিস  ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত সচেতনতা মূলক রেলির উদ্বোধন করে এ কথা বলেন তিনি। রাজ্যপাল বলেন এই রোগ প্রতিরোধ করতে হলে জীবনশৈলীর পরিবর্তন করা দরকার। নিয়মানুবর্তিতা, শরীর চর্চা ও খাদ্যাভাস এই বিষয়গুলি সম্পর্কে নিজেকে অবগত রাখতে হবে। মানসিকভাবে নিজেকে সাবলীল রাখতে গেলে মেডিটেশন অত্যন্ত জরুরি। প্রাতঃভ্রমণ, প্রতিনিয়ত চেকআপ, ও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ডঃ স্বপন সরকার। পরে নজরুল কলাক্ষেত্রের সামনে থেকে পতাকা নেড়ে সচেতনতা রেলির উদ্বোধন করেন রাজ্যপাল।

পরবর্তী খবর