সর্বশেষ সংবাদ
আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্মদিন।

আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্মদিন।

আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্মদিন। এই উপলক্ষে দিনটি প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে। এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পরে নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়েও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলীয় নেতৃত্ব।

পরবর্তী খবর