সর্বশেষ সংবাদ
মৎস্য মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মাছ চাষে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বিজ্ঞান সম্মত উপায়ে মাছ চাষে গুরুত্ব দিয়েছে সরকার।

মৎস্য মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মাছ চাষে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বিজ্ঞান সম্মত উপায়ে মাছ চাষে গুরুত্ব দিয়েছে সরকার।

মৎস্য মন্ত্রী সুধাংশু দাস বলেছেন মাছ চাষে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বিজ্ঞান সম্মত উপায়ে মাছ চাষে গুরুত্ব দিয়েছে সরকার। আজ গুর্খাবস্তি মৎস্য অধিকর্তার কার্যালয়ে দপ্তরের আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে রাজ্যে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়৷ তাছাড়া বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা এবং বর্তমানে মাছ চাষ করে যাতে চাষীরা স্বাবলম্বী হতে পারে সে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব করা হয়৷  মন্ত্রী সুধাংশু দাস জানান মৎস্য চাষীদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হবে৷ সার্বিক পর্যালোচনার মধ্য দিয়ে রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংবর করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে৷ প্রতি তিন মাস অন্তর দপ্তরের অধিকর্তা সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী এ ধরনের পর্যালোচনা বৈঠকে মিলিত হন বলে জানিয়েছেন তিনি।

পরবর্তী খবর