সর্বশেষ সংবাদ
কমলপুরের মানিক ভান্ডারের হরচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন দপ্তরের ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

কমলপুরের মানিক ভান্ডারের হরচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন দপ্তরের ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বলেন রাজ্য সরকার স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি, শান্তি নিশ্চিত করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন ত্রিপুরার জনজাতি এলাকার অগ্রগতি ছাড়া এর সামগ্রিক উন্নয়ন অসম্ভব। জাতি জনজাতিদের ঐক্যবদ্ধতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহ অন্যান্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস প্রমুখ।

পরবর্তী খবর