লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হলো এক ভারত, আত্মনির্ভর ভারত পদযাত্রা। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। তিনি বলেন এই পদযাত্রার মূল উদ্দেশ্য নেশামুক্ত সমাজ গঠন, স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানো। দেশকে আত্মনির্ভর করতে হলে প্রত্যেকেরই উচিত স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করা। পদযাত্রা শেষে জেলা বনদপ্তরের উদ্যোগে ধর্মনগর শিশু উদ্যান সংলগ্ন সড়কের ধারে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন মন্ত্রী টিংকু রায় সহ উপস্থিত অতিথিরা গাছের চারা রোপণ করেন। উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল নাথ, জিলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ প্রমুখ।