ত্রিপুরা সরকারের তথ্যপ্রযুক্তি অধিদপ্তর, ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকএর অধীন ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এর সহযোগিতায় "সাইবার ভারত সেতু: ব্রিজিং স্টেটস, সিকিউরিং ভারত" শিরোনামে একটি জাতীয় সাইবার নিরাপত্তা মহড়া ও দুই দিনের কর্মশালা আয়োজন করা হয়। দুদিন ব্যাপী এই কর্মশালা আজ থেকে আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে। এর উদ্দেশ্য হল রাজ্যের সাইবার সচেতনতা, প্রস্তুতি ও প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের সচিববৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান ও সিনিয়র কর্মকর্তা, আইটি নোডাল অফিসারবৃন্দ, পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিগণ, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।