অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলার পশ্চিম জেলাশাসকের কনফারেন্স হলে জুডো খেলোয়ারদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরার জুডো এসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক অন্তরা দেব সরকার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।