সর্বশেষ সংবাদ
উন্নয়নের আলো আজও পৌঁছয়নি পাহাড়ের কোলে থাকা কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়।

উন্নয়নের আলো আজও পৌঁছয়নি পাহাড়ের কোলে থাকা কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়।

উন্নয়নের আলো আজও পৌঁছয়নি পাহাড়ের কোলে থাকা কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের এই প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষদের জীবনে প্রতিদিনই এক নতুন সংগ্রাম। আদিকাল থেকে তারা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে এনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন তাদের ঘরে পৌঁছেছে ঠিকই, কিন্তু সেই সিলিন্ডারে গ্যাস ভরার টাকা আজও নাগালের বাইরে। এলাকার মানুষদের ক্ষোভ, এডিসি প্রশাসন সম্পূর্ণ উদাসীন। ক্ষমতাসীন তিপ্রা মথা সরকারের অধীনে থেকেও তাদের আর্থসামাজিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এলাকার সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের অভাব। গ্রামে কোনো নলজল প্রকল্প নেই, ফলে প্রতিদিনই মেয়েরা ও বৃদ্ধারা ঘণ্টার পর ঘণ্টা হেঁটে পাহাড়ের চূড়া থেকে জল টেনে আনেন। সেই জলই পান ও রান্নার একমাত্র ভরসা। শুষ্ক মৌসুমে পাহাড় চুষা সেই জলও শুকিয়ে গেলে দেখা দেয় তীব্র জলসংকট। এই গ্রামে আজও বিদ্যুৎ অনিয়মিত, চিকিৎসার ব্যবস্থা সীমিত, শিক্ষার পরিকাঠামো দুর্বল। উন্নয়নের প্রতিশ্রুতি আছে, কিন্তু বাস্তবতা সেখানে আজও অধরা।

পরবর্তী খবর