বিজ্ঞান শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক নিয়োগের দাবীতে সাব্রুম এর শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা স্কুল গেইটে তালা ঝুলিয়ে দিয়ে আন্দো*লনে নেমেছে। তারা শিক্ষক কর্মচারীদের স্কুলে ডুকতে দিচ্ছে না। ছাত্রছাত্রীদের দাবী অবিলম্বে বিজ্ঞান শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক এর পোস্টিং দিতে হবে। লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা স্কুলের তালা খুলবে না বলে জানিয়ে দিলেন তারা।