জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে বাইরে রাতের আধারে কে বা কারা গোবর ছড়িয়ে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে রেখেছে। সোমবার সকাল বেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে গেলে দিদিমনি এই ঘটনা দেখতে পান। এই খবর পেয়ে ছুটে যান জোলাইবাড়ির আইসিডিএস দপ্তরের সুপারভাইজার বাপন কর। সাথে সাথেই এলাকার লোকজন এবং দপ্তরের তরফ থেকে জোলাই বাড়ি আউট পোস্টে লিখিতভাবে একটি অভিযোগ জানানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।