কল্যানপুর দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় আগুন লেগে এক পরিবারের রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সরজিৎ দাস। পরিবারটি দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে ভুগছে। পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ ও দিনমজুরি, সেই টাকাতেই কোনোমতে সংসার চলে। রবিবার সকালে প্রতিদিনের মতোই পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপর হঠাৎই রান্নার চুল্লী থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।