গোমতী জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উদয়পুর বিএসএস সুইমিং পুল প্রাঙ্গনে শুরু হল ৩২ সাব- জুনিয়র ও ৫৬ তম সিনিয়র রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ অন্যান্য অতিথিরা। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২২০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুই দিনের সাঁতার প্রতিযোগিতা শেষ হবার পর বিজয়ীদের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।