বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষ্যে আজ ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্সের উদ্যোগে একটি সচেতনতামূলক রেলির আয়োজন করা হয়। রেলিটি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। রেলিটির পরিচালন কমিটির আহ্বায়ক রাহুল পাল জানান প্রতি বছর ৮ই নভেম্বর, এক্স-রেডিয়েশনের আবিষ্কারক বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেনকে সম্মান জানাতে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়। তাছাড়া মানুষকে রেডিওগ্রাফি সম্পর্কে জানাতেও এই রেলিটির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।