সিপিআইএম-এর উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্থানে মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে মেলারমাঠ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা তথা পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী বলেন, মানুষের মৌলিক, অর্থনৈতিক এবং সামাজিক যে সমস্যাবলী রয়ে গেছে সেগুলি সমাধান করতে হলে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। তবেই মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন স্বার্থক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা।