গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার রাজর্ষি কলাক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “বন্দে মাতরম”সঙ্গীতের-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা স্তরের উদ্যাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক রিংকু লাথার প্রমুখ। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম-এর ঐতিহাসিক ভূমিকা ও তার প্রেরণাদায়ক গুরুত্বের ওপর আলোকপাত করেন। জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে “বন্দে মাতরম”সঙ্গীতের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।