সাত দফা দাবি নিয়ে আজ সারা রাজ্যের সাথে আগরতলায় প্রদেশ যুব কংগ্রেস, ত্রিপুরা মহিলা কংগ্রেস, NSUI ও সেবা দল যৌথভাবে চার ঘন্টার গণঅবস্থান সংগঠিত করা হয়। আগরতলা রাধানগর মটরস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই গনঅবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ৭ দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল প্রমুখ।