সর্বশেষ সংবাদ

শনিবার ১২৯তম মহারাস উৎসব ও মেলার উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা।

শনিবার ১২৯তম মহারাস উৎসব ও মেলার উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা।

শনিবার ১২৯তম মহারাস উৎসব ও মেলার উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান হিমানী দেববর্মা, কমলপুর ডিসিএম অদিতি দাস প্রমুখ। চেয়ারম্যান প্রশান্ত সিনহা বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই মহারাস লীলা উৎসব ও মেলা হয়ে আসছে। আজ ১২৯ তম মহারাস উৎসব ও মেলার সূচনা হয়েছে। এই মহারাস লীলা উৎসব ও মেলায় শ্রীকৃষ্ণ লীলাকে সামনে রেখে আধ্যাত্মিক মনোভাব নিয়ে সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পাঁচদিন ব্যাপী মহারাস লীলা উৎসব ও মেলা অতিবাহিত করার আহবান জানান তিনি।

পরবর্তী খবর