সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের প্রিন্সিপালের রুম সহ মোট তিনটা রুমের দরজা খোলা অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের প্রিন্সিপালের রুম সহ মোট তিনটা রুমের দরজা খোলা অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের প্রিন্সিপালের রুম সহ মোট তিনটা রুমের দরজা খোলা অবস্থায় রয়েছে। দেখা যায় ভেতরে থাকা বিভিন্ন ফাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনা চাক্ষুষ করে বিদ্যালয়ের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় জানানো হয়। তেলিয়ামুড়া থানা থেকে পুলিশ বিদ্যালয়ে ছুটে যায়। বিদ্যালয়ের তরফ থেকে দাবী করা হয়েছে, এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না কি কি চুরি হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে তেলিয়ামুড়া থানার অন্তর্গত একাধিক বিদ্যালয়ে প্রায় একই রকম চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারেনি।

পরবর্তী খবর