ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এখন শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব দল বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।তৃণমূল কংগ্রেস ভবনে আক্রমণের পর পশ্চিমবঙ্গের কয়েকজন তৃণমূল নেতা আগরতলায় আসায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি তারা বলছে সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি। তারা আসুক, কি করবেন করুক—তাতে আমাদের কোনো আপত্তি নেই।” তিনি আরও বলেন, রাজ্যের মানুষ জানে কে উন্নয়নের রাজনীতি করে আর কে কেবল সুযোগের রাজনীতি করে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, ত্রিপুরায় তৃণমূলের কার্যত নিষ্ক্রিয় অবস্থার প্রেক্ষিতেই এই মন্তব্য করে বিজেপি নেতৃত্ব রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন।