বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে ওরিয়েন্টাল ক্লাবের এই দশেরা এবার ২৫ তম বর্ষে পদার্পণ করলো। আবেগের টানে, হৃদয়ের টানে মানুষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বেরিয়ে এসেছে দশেরা উৎসব উপভোগ করতে। জল কাঁদার মধ্যেও দাঁড়িয়ে হাজার হাজার মানুষ উপভোগ করেছে দশেরা অর্থাৎ রাবণ বধ। একই সাথে মানুষের সাথে মানুষের মিলন, কোলাকুলি, আলিঙ্গন সবই চলছে। প্রতিবছর বিজয়া দশমীর রাতে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনিষ্টেডিয়াম যেন একটি মিলন উৎসবে পরিণত হয়। জেলাশাসক থেকে মহকুমা শাসক এবং জেলা, মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন মাঠে। জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থাও। সকলের মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্ন সম্পন্ন হল দশেরা উৎসব এবং সেই সাথে বিলোনিয়ার পূজা।