স্বামী সন্তান রেখে গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে কৈলাশহরে। আইনি বৈধতা আছে কিনা সেই বিতর্কে না গেলেও এই পরকীয়া বা স্বামী-সন্তান রেখে গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনার মতো সামাজিক ব্যাধি বর্তমানে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুনা মিয়ার ছেলে তাজুদুর রহমানের স্ত্রী চার বছরের পুত্র সন্তান রেখে গত পহেলা অক্টোবর বুধবার থেকে নিখোঁজ। স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে জানতে পারেন তার স্ত্রী গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতের শ্বশুরবাড়িতে যায়নি। গৃহবধুর স্বামী তাজুদুর রহমান তাকে খোঁজাখুঁজি করতে শুরু করেন কোথাও না পেয়ে একপ্রকার বাধ্য হয়ে কৈলাশহর মহিলা থানার দারস্ত হয়েছেন।