শারদীয় উৎসবে থিমের বৈচিত্র্যই মূল আকর্ষণ। এ বছর ধর্মনগরের ঐতিহ্যবাহী এগিয়ে চলো ক্লাব তাদের ৫৬তম দুর্গোৎসবের জন্য বেছে নিয়েছে অনন্য এক থিম “জীবন যুদ্ধ”। প্রায় দু’মাস আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেল নির্মাণের কাজ। মাত্র ১৯ বছরের এক স্থানীয় যুবক নেতৃত্ব দিয়ে ২৭ জন দক্ষ শ্রমিককে সঙ্গে নিয়ে গড়ে তুলছেন ৪০ ফুট উঁচু এই অনন্য প্যান্ডেল। শিল্পকলা ও কল্পনার মেলবন্ধনে ফুটে উঠছে মানুষের জীবনের সংগ্রাম ও লড়াইয়ের প্রতিচ্ছবি। প্যান্ডেল সজ্জার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক কর্মসূচিরও আয়োজন করেছে। পূজা উপলক্ষে সমাজসেবামূলক নানা উদ্যোগের মাধ্যমে ক্লাব ইতিমধ্যেই স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। সাথে দশমীতে থাকবে বিশেষ আকর্ষণ। এবারের দুর্গোৎসবে তাই দর্শনার্থীদের কাছে এগিয়ে চলো ক্লাবের “জীবন যুদ্ধ” থিম হয়ে উঠতে চলেছে বিশেষ আকর্ষণ।