সর্বশেষ সংবাদ
শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র মহাষ্টমীর সন্ধ্যায় পুজো মন্ডপগুলিতে মানুষের ঢল নামে।

শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র মহাষ্টমীর সন্ধ্যায় পুজো মন্ডপগুলিতে মানুষের ঢল নামে।

শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সর্বত্র মহাষ্টমীর সন্ধ্যায় পুজো মন্ডপগুলিতে মানুষের ঢল নামে। ব্যতিক্রম ছিল না কাঞ্চনপুর মহকুমাও। মঙ্গলবার মহাষ্টমীর সন্ধ্যা রাতে বৃষ্টি উপেক্ষা করে শারদীয়া দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে মন্ডপে মন্ডপে ভিড় জমান আট থেকে আশি সব বয়সের মানুষ। শাখান শেরমুন পাহাড়ের পাদদেশ আনন্দবাজার বাজার কমিটির সার্বজনীন দূর্গা পূজা থেকে শহরতলীর একাধিক পুজো মন্ডপে মহাঅষ্টমীর সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনপুর মহকুমার সর্বস্তরের মানুষ শারদোৎসবের আনন্দে সামিল হন। এখন পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা মহকুমা জুড়ে শান্তির পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরবর্তী খবর