মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন আজ সুর সম্রাট শচীন দেববর্মনের ১২০ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিক প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন জাতি জনজাতির মেলবন্ধনের প্রকৃত দৃষ্টান্ত হলেন শচীন দেববর্মন। ত্রিপুরাবাসী হিসাবে তাঁকে নিয়ে আমরা গর্ববোধ করি। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাতে ছেলেমেয়েদের প্রতিভার অভাব নেই। নিজের উপর আরো বেশি আত্মবিশ্বাস রেখে চর্চা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংগীতের সঙ্গে যুক্ত ছেলেমেয়েদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আগামী দিনে নিজেদের সৃষ্টি ও গবেষণাকে আরো বাড়াতে হবে যাতে সৃষ্টির মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। যাতে দেশ ও রাজ্য গর্ববোধ করতে পারে। এদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গনে থাকা শচীন দেববর্মনের মর্মর মূর্তিতে পুষ্পস্তবক ও ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ।