আজ মহানবমী। চিরাচরিত প্রথা অনুযায়ী আজ আগরতলা দুর্গা বাড়িতেও নবমী পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মন্দিরে ও মন্ডপে মন্ডপে চলে মহা-নবমীর তিথি পুজো ও পুষ্পাঞ্জলি অর্পণ। সাধারণ লোকাচার অনুযায়ী আজ নবমী পুজোর ধারণা নিয়েই হাজার হাজার দর্শনার্থী পুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। গতকাল রাতে বিভিন্ন স্থানে বৃষ্টি হলে, আজ সকালের পর থেকেই আবহাওয়া পরিষ্কার। ফলে দর্শনার্থী সহ মন্দিরে পুজো দেবার ধুম পড়ে যায়। আজ দূর্গা বাড়িতে পূজা দিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখ। মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে হয় পুষ্পাঞ্জলি প্রদান। আজ সকাল থেকেই মন্দিরে ও মন্ডপে মন্ডপে চলে মহা-নবমীর তিথি পুজো ও পুষ্পাঞ্জলি অর্পণ। সাধারণ লোকাচার অনুযায়ী আজ নবমী পুজোর ধারণা নিয়েই হাজার হাজার দর্শনার্থী পুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। গতকাল রাতে বিভিন্ন স্থানে বৃষ্টি হলে, আজ সকালের পর থেকেই আবহাওয়া পরিষ্কার। ফলে দর্শনার্থী সহ মন্দিরে পুজো দেবার ধুম পড়ে যায়। সন্ধ্যার পর আলোর রোশনাইয়ে স্নাত রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় সর্বত্র পূজো মন্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে।