সর্বশেষ সংবাদ

পুজোর থিম যখন দাবা।  প্রতিবছর  দুর্গাপুজোতে   নানা থিম নির্ভর  পুজো দেখা যায় রাজ্যে ।

পুজোর থিম যখন দাবা।  প্রতিবছর  দুর্গাপুজোতে   নানা থিম নির্ভর  পুজো দেখা যায় রাজ্যে ।

পুজোর থিম যখন দাবা।  প্রতিবছর  দুর্গাপুজোতে   নানা থিম নির্ভর  পুজো দেখা যায় রাজ্যে ।  বৈচিত্র্য থাকে সেই থিম গুলিতে।  রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও থিম ভিত্তিক  দুর্গা পুজোর আয়োজন করা হয়ে থাকে।  আর সেই থিমের পুজোয় এবার উদয়পুরের কয়লার মাঠ এলাকার  নেতাজী সুভাষ  সামাজিক সংস্থার পুজোর থিম দাবা। নাম দেওয়া হয়েছে "রাজার খেলা "।  রাজ্যের দুই  খ্যাতনামা আন্তর্জাতিক  খুদে দাবাড়ু  অর্শিয়া দাস এবং আরাধ্যা দাস এই পুজো মন্ডপের উদ্বোধন করেন।  মন্ডপের সামনে থেকেই একেবারে ঘুঁটি  সহ দাবার বোর্ড।  মন্ডপের ভেতরেও এই দাবার বোর্ডের প্রতিচ্ছবি।  বৈচিত্র্য রয়েছে দেবী দুর্গার প্রতিমাতেও।  দেবী দুর্গার হাতে অস্ত্র নয় ,  রয়েছে দাবার বিভিন্ন ঘুঁটি।  সব মিলিয়ে দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উদয়পুরের এই নেতাজি সুভাষ সামাজিক সংস্থার এবারে দাবার থিমের ওপর দুর্গা পুজোর আয়োজন ।

পরবর্তী খবর